জীবন মানে–
কবিঃ মোঃ রফিকুল হক
জীবন মানে-
যুদ্ধ! সংগ্রাম করে বেঁচে থাকা।
জীবন মানে- কখনও হাসি কখনও কাঁদা।
জীবন মানে- শুন্য মাথায় ঝাঁ ঝাঁ রোদেলা দুপুরে নাঙ্গল চালানো।
জীবন মানে- ফসলের গুচ্ছ বুকে নিবিড় জড়ানো।
জীবন মানে- অন্যায়ের প্রতিবাদে মিছিলে যোগ দেওয়া।
জীবন মানে-
সকলের সমান অধিকার পাওয়া।
জীবন মানে-
নদীতে পাল তুলে নৌকা চালা।
জীবন মানে-
খেটে খাওয়া মানুষের হতাশা।
জীবন মানে-
বইয়ের পাতায় মগ্ন হওয়া।
জীবন মানে- যৌবনের গান গাওয়া।
জীবন মানে-
এক গুচ্ছ ফুলের সুবাস ভরা।
জীবন মানে-
প্রিয়ার কবরে পুষ্প অর্পন করা।
জীবন মানে-
অযথা সময় নষ্ট না করা।
জীবন মানে-
ইচ্ছার বিরুদ্ধে কিছু না করা।







